সাধারণ সম্পাদকর বাণী

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্যক্ষাতকে আরও শক্তিশালী ও বিশ^মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অভাবনীয় উদ্দ্যেগ হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য প্রকৌশল জগতে এক মহা বিপ্লবের আবির্ভাব হয় ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেক্ট্রো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর মাধ্যমে। সর্বপ্রথম ২০০৪ স পরীক্ষামূলকভাবে রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ একটি ব্যাচ চালু করা হয়। এরপর এই ডিপার্টমেন্টের গুরুত্ব,প্রয়োজনিয়তা ও কার্যপরিধি সমন্ধে সকলের ধারনা সুস্পষ্ট হয়। তারই ফলশ্রুতিতে আরও আটটি পলিটেকনিক যথা- ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট,ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী পলিকেনিক ইন্সটিটিউট, রংপুর  পলিকেনিক ইন্সটিটিউট, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট, বরিশাল পলিকেনিক ইন্সটিটিউট, ব্রাক্ষ্মনবারিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এবং সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এ পর্যায়ক্রমে এই ডিপার্টমেন্ট চালু করা হয়। আনন্দের সাথে প্রকাশ করছি যে, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন ইলেক্ট্রো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করার পর এখন পর্যন্ত প্রায় (০৬) ছয় হাজার শিক্ষার্থী পাশ করে বের হয়েছেন এবং সেই সঙ্গে আর প্রায় সাডে পাঁচ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সি.এস.এইছ, নিমিউ এন্ড টিসি, আধাসরকারি হাসপাতাল সমূহে কোটি কোটি টাকা মূল্যের মুল্যবান ইলেক্ট্রো-মেডিক্যাল যন্ত্রপাতি সমূহ মেইনটেন্যান্স,ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমের সঙ্গে যন্ত্রের সমন্বয়,যন্ত্রের দৈনন্দিন কার্যক্রম,যন্ত্রের ব্যবহার ও ব্যবস্থাপনা,তদারকি-পর্যবেক্ষণ এবং যন্ত্রের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য দক্ষ ও উপযুক্ত জনবল সৃষ্টির উদ্দেশ্যে ইলেক্ট্রো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়।

ডিপ্লোমা ইন ইলেক্ট্রো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করার পর থেকে এখন পর্যন্ত কোন কর্মক্ষেত্র সৃষ্টি করা হয়নি। এমনকি এইক্ষাতে কর্মক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে-এমন কোন তথ্যও আমাদের জানানেই। আমাদেরকে এমন একটি কারিগরি শিক্ষা ব্যবস্থার সাথে জডিত করা হয়েছে--যার পর্যাপ্ত সম্ভাবনা থাকা সত্তেও শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে কর্মক্ষেত্রের সুযোগ তৈরি হচ্ছেনা।ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে চালু এই টেকনোলজি থেকে পাশ করা ডিপ্লোমা প্রকৌশলীরা বেকার জীবন যাপন করছে, ফলে দেশ ও জনগনের কল্যানে এসকল ইলেক্ট্রো-মেডিক্যাল প্রকৌশলীরা মেডিক্যাল যন্ত্রপাতি সচল রাখতে ভূমিকা রাখবে ।

রোগব্যাধি প্রতিরোধ, নিরুপন, চিকিৎসা ও সেরে ওঠায় বিরাট আর্শিবাদ হয়ে এসেছে বিভিন্ন ধরনের মেডিক্যাল ডিভাইস। জীবনযাত্রার অন্যান্য ক্ষেত্রের মতো স্বস্থ্যসেবায়ও প্রযুক্তির ভুল প্রয়োগ, অপব্যবহার এ আর্শিবাদকে অভিশাপে পরিনতি হতে পারে।

@ সকল সরকারী বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতি ২০ শয্যার বিপরীতে ১ জন করে উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রো-মেডিক্যাল) পদ সৃজন ও নিয়োগের আইন জারী করতে হবে। কেননা সচল সঠিক যন্ত্রপাতির মাধ্যমেই নিরবিচ্ছিন্ন নির্ভূল চিকিৎসা সম্ভব।
@ নিমিউ অ্যান্ড টিসি ইলেক্ট্রোমেডিক্যাল যন্ত্রপাতি মেরামত ও রক্ষনাবেক্ষণ প্রতিষ্ঠান তাই নিমিউ অ্যান্ড টিসিতে উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রো-মেডিক্যাল) পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।
@ বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরাধীন ডিমিউ এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ গ্রেডের বেতন স্কেল ও পদ মর্যাদা  উপ-সহকারী প্রকৌশলী প্রদান করতে হবে।
@ নিমিউ অ্যান্ড টিসি’র বর্তমান নিয়োগবিধি সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রো-মেডিক্যাল) নন-ক্যাডার 


ডিপ্লোমা ইলেক্ট্রো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রো-মেডিক্যাল) পদ সৃষ্টিসহ পদায়নযোগ্য শিল্প প্রতিষ্ঠান ও বিভাগসমূহ: 
স্বাস্থ্য অধিদপ্তর      ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ এন্ড ট্রেনিং সেন্টার (নিমিউ এন্ড টিসি)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ)    বাংলাদেশ পরমানু শক্তি  কমিশন
ঔষধ প্রশাসন অধিদপ্তর (এ.ডি.সি.এল ফার্মাসিটিক্যাল )    
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর    কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
পরিবার পরিকল্পনা অধিদপ্তর    সি.এম.এস.ডি
সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল    জাতীয় রাজস্ব বোর্ড ( এন.বি.আর )
জেলা সদর হাসপাতাল    এয়ার পোর্ট ( কাস্টমস )- জাতীয় রাজস্ব বোর্ড
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স    সি-পোর্ট ( কাস্টমস )- জাতীয় রাজস্ব বোর্ড
হাসপাতাল ( জাতীয় সংসদ ভবন )    দুর্নীতি দমন কমিশন ( দুদক )
সি.এম.এইছ ( বাংলাদেশ সেনাবাহিনী    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়
স্বাস্থ্য অধিদপ্তর      সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ( ভোকেশনাল )
ডিমিউ ( ডিস্টিক ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ)    কারিগরি শিক্ষা অধিদপ্তর 
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট    


আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। 


ডিপ্লোমা ইন ইলেক্ট্রো-মেডিক্যাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

মো: আরিফুর রহমান 
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
০১৭১২৯৩৪৭৯৯